EIIN: 123456
সকল শিক্ষার্থী ও অভিভাবকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৬ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা আগামী ০৫ নভেম্বর ২০২৬ তারিখ থেকে শুরু হবে। বিস্তারিত সময়সূচি শ্রেণিশিক্ষকের নিকট থেকে সংগ্রহ করুন অথবা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেখুন।
পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে শিক্ষার্থীদের পরীক্ষার হলে উপস্থিত থাকতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।